৮ বিভাগেই ঝড়ের শঙ্কা | Daily AjKaler Kontho

৮ বিভাগেই ঝড়ের শঙ্কা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৮, ২০২১, ১:৩৬ অপরাহ্ন
৮ বিভাগেই ঝড়ের শঙ্কা

দেশের আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আরহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের মাঝামাঝি সময়ে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত শুরু হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, শনিবার ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি অবস্থান করছে। শনি ও রোববার আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই।

শুক্রবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সৈয়দপুরে ২০ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে।