জাসাস নেতা সোহেল মোল্লা নিহতের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

জাসাস নেতা সোহেল মোল্লা নিহতের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত


মোঃ শহিদুজ্জামান সাইদ, ঝিনাইদহ প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৬, ৩:৪১ অপরাহ্ন
জাসাস নেতা সোহেল মোল্লা নিহতের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের হত্যা,অগ্নি সংযোগ, লুটপাট  ও নড়াইলের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক   জাসাস নেতা সোহেল মোল্যা ও কৃষকদল নেতা শাহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহ জেলা জাসাস এর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও  মানববন্ধন অনুষ্ঠিত ।

বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা জাসাস এর আহ্বায়ক  এম এ কবীর, সদস্য সচিব কামরুজ্জামান লিটন,জাসাস  নেতা জাহিদ হাসান, মোল্লা রাজা, সেলিম, সাইদুজ্জামান সাঈদ,মীর  আলমগীর হোসেন,রিপন, মাহবুব,জাহিদ হোসেন এবং  শিল্পী মিন্টু  প্রমুখ ।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হয়েছেন। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। একজন সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মীকে এভাবে প্রকাশ্যে হত্যা করা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত।

বক্তারা আরও বলেন, অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সারাদেশে জাসাস আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদের আস্তানা, এই বাংলায় হবে না। কালচারাল ফ্যাসিস্টদের  রুখে দেওয়ার এখনই সময়।

প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে

মানববন্ধনে জাসাস ঝিনাইদহ জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।