শিবচরে কিশোর-গ্যাং কর্তৃক সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সংবাদ-সম্মেলন | Daily AjKaler Kontho

শিবচরে কিশোর-গ্যাং কর্তৃক সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সংবাদ-সম্মেলন


মোঃখান ই আজম, শিবচর উপজেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৬, ৯:৪০ অপরাহ্ন
শিবচরে কিশোর-গ্যাং কর্তৃক সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সংবাদ-সম্মেলন

মাদারীপুরের শিবচরে পাঁচ্চর ঠাকুর বাজার এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় কিশোর-গ্যাং এর সদস্য দুর্জয় কর্মকার কতৃক নিউজ 21 বাংলা টিভি ও বিজয় টিভি শিবচর উপজেলা প্রতিনিধি অপূর্ব জয়-সহ তিন জন সাংবাদিককে লাঞ্চিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন শিবচর উপজেলার সাংবাদিক-বৃন্দ।

মাদারীপুর শিবচরের পাঁচ্চর ঠাকুর বাজার এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় দুর্জয় কর্মকার কতৃক বিজয় টিভি শিবচর উপজেলা প্রতিনিধি অপূর্ব জয়,রাজু আহম্মেদ, ও মোঃপ্রান্তকে লাঞ্চিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৭/১০/২৬ ইং তারিখ সন্ধ্যায় শিবচর উপজেলা সরকারি ডাকবাংলা ভবনের ২য় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে শিবচর উপজেলা নিউজ 21 বাংলা টিভি ও বিজয় টিভি প্রতিনিধি অপূর্ব জয় বলেন, গত ২২ অক্টোবর শিবচর উপজেলা পাঁচ্চর ঠাকুর বাজার এলাকায় একটি দূর্গাপূজা মন্ডপে মারামারি বিশৃঙ্খলা ঘটনা ঘটে, খবর পেয়ে সেকানে ছুটে যান তিনি-সহ তিনজন সংবাদকর্মী। অপূর্ব জয়ের অভিযোগ, ঘটনাস্থলে পৌছানোর পর পূজামন্ডপের সভাপতি সুকুমার রায়ের ছেলে দূর্জয় কর্মকার সংবাদকর্মীদের উপর হামলা শারীরিক ভাবে আক্রমন করে। এতে তিনজন সংবাদকর্মী লাঞ্চনা শিকার হই। পরবর্তীতে আহত সংবাদকর্মীরা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা নেন।

তিনি আরো দাবি করেন,সাংবাদিকরা ব্যাক্তিগতভাবে কোন বিরোধ মেটাতে ঘটনাস্থল যাননি। তারা গিয়েছিলেন জনস্বার্থে সংবাদ সংগ্রহ করতে। পেশাগতভাবে দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিককে উপর হামলা কোন গ্রহনযোগ্য নয়। এই ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমে র নিরাপত্তা জন্য উদ্বেগ জনক।

সরকারি নির্দেশ অমান্য ও পূজা মন্ডপে বিশৃঙ্খলা অভিযোগে অপূর্ব জয় বলেন, দুর্গাপূজা উপলক্ষে রাত বারোটার মধ্যে পূজার সমাপ্তি ও প্রতিমা বিসর্জন সম্পন্ন করা নির্দেশনা ছিল । কিন্তু অভিযোগ রয়েছে, নির্ধারিত সময় পরেও সংশ্লিষ্ট পূজামণ্ডপে কার্যক্রম চলছিলো। সেখানে দেড় শতাধিক তরুণের উপস্থিতিতে ডিজে পার্টিতে আয়োজন করা হয়েছিল। তাদের মদ্যও পান করা অভিযোগ উঠেছে, সেটিও সংশ্লিষ্ট কতৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ ভাবে তদন্ত করার প্রয়োজন। এই সময় সংবাদ সম্মেলনে গত২২ অক্টোবর সাংবাদিকদের উপর হামলা, ও লাঞ্ছনা অভিযোগের নিরপেক্ষভাবে তদন্ত করে অথচ যে সমস্ত করতে হবে জড়িতদের শনাক্ত দাবি জানান। সাংবাদিকদের ওপর শারীরিকভাবে আঘাত করা এবং পেশাগত ভাবে দায়িত্ব পালনে বাধা দেওয়া অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, বাদল কর্মকারের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হুমকি দেওয়া অভিযোগ তদন্ত করে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ, সংশ্লিষ্ট পূজামন্ডপে নির্ধারিত সময়ের পর কার্যক্রম পরিচালনা, ডিজে পার্টি ও মদপানের অভিযোগ যাচাই করে প্রকৃত ঘটনা প্রকাশে দাবি জানান। মা লক্ষ্মী জুয়েলার্সের বিরুদ্ধে আর্থিক অনিয়ম গ্রাহকদের সাথে বিরোধ, সম্পদের বৈধ উৎস সংক্রান্ত অভিযোগ প্রয়োজনীয় প্রমাণে ভিত্তিতে তদন্ত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে তারা কোন ভয়ভীতি বা বাধা ছাড়াই পেশাগতভাবে সাংবাদিকতা দায়িত্ব পালন করতে পারে। পুরো ঘটনা যেন নিরপেক্ষ ও স্বচ্ছ প্রভাবমুক্ত হয় সেজন্য প্রশাসনের কার্যকর ভূমিকা পালন করা দাবি জানান।