
পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দিতে এবং ধর্মীয় শিক্ষার প্রসারে মানবিক উদ্যোগের অংশ হিসেবে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের জামিয়া কারিমিয়া মাদ্রাসার হাফেজদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেছেন বাশগাড়ি ইউনিয়নের কৃতি সন্তান, সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ বাবুল আকন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ কুরআন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ বাবুল আকন। এ সময় আরও উপস্থিত ছিলেন মুফতি মাওলানা ইমারত হোসেন, ইউপি সদস্য সুমন সিকদার, জাফর খান, আনোয়ার হোসেন বেপারী, মাসুম খান, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা।
অনুষ্ঠানে হাফেজদের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়া হয়। এ উদ্যোগকে ধর্মীয় শিক্ষা, কুরআন অধ্যয়ন ও ইসলামী মূল্যবোধ চর্চায় উৎসাহ জোগানোর একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :