নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে নাটোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ | Daily AjKaler Kontho

নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে নাটোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে নাটোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাটোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদল দলের নেতাকর্মীরা।

আজ শুক্রবার বিকেলে শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলের নেতাকর্মিরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিলটি কানাইখালী এলাকায় নাটোর মিনি স্টেডিয়ামে এসে শেষ হয়।

পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশে ভার্চুয়ালী বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকার দলীয় মাননীয় হুইপ ও নাটোর (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য এমপি এ্যাডঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাদলের আহবায়ক সানোযার হোসেন তুষার, সদস্যসচিব জহিরুল ইসলাম জহির, জেলা যুবদলের সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম সহ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন,নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস চালাচ্ছে। তারেক জিয়ার সরকার গনতান্ত্রিক ভাবেই এই দেশ পরিচালনা করছে। কেউ যদি এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায় ও পরিকল্পিত ভাবে আগুন সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে জনগনকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে।

আজকালের কন্ঠ/আর বি