রংপুরের তারাগঞ্জে সড়ক থেকে অজ্ঞাত ব্যক্তি উদ্ধার | Daily AjKaler Kontho

রংপুরের তারাগঞ্জে সড়ক থেকে অজ্ঞাত ব্যক্তি উদ্ধার


মোঃ সোহেল রানা, তারাগঞ্জ( রংপুর) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
রংপুরের তারাগঞ্জে সড়ক থেকে অজ্ঞাত ব্যক্তি উদ্ধার

রংপুরের তারাগঞ্জে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আহত এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে হাইওয়ে থানা পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের তারাগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তে সবার সহযোগিতা কামনা করেছে পুলিশ। কেউ ওই ব্যক্তিকে চিনে থাকলে তারাগঞ্জ হাইওয়ে থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ: তারাগঞ্জ হাইওয়ে থানা মোবাইলঃ ০১৩২০১৮৩৬৭৮ -০১৩২০১৮৩৬৮৩

আজকালের কন্ঠ/আর বি