আলীকদমে সৎ নানার কর্তৃক ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ: টাকা দিয়ে মূখ বন্ধের চেষ্টা | Daily AjKaler Kontho

আলীকদমে সৎ নানার কর্তৃক ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ: টাকা দিয়ে মূখ বন্ধের চেষ্টা


মো.জয়নাল আবেদীন, বান্দরবান প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
আলীকদমে সৎ নানার কর্তৃক ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ: টাকা দিয়ে মূখ বন্ধের চেষ্টা

‎বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ নানার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে লোহার পাইপ দিয়ে আঘাত করে আহত করেছেন শিশুটির বাবা। পরে ভুক্তভোগী শিশু ও অভিযুক্তকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বিষয়টি জানাজানি হয়।

গত ‎শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মংচাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যাক্তি সৎ নানা মোস্তাক আহম্মদ (৫৫) এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি ও অভিযুক্ত একই এলাকার বাসিন্দা এবং তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। অভিযোগ অনুযায়ী, শুক্রবার দুপুরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন অভিযুক্ত। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে শিশুটি পরিবারের কাছে অভিযোগ করেছে। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ১শত টাকা দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎ভুক্তভোগী মেয়েটির বাবা বলেন, শনিবার সকালে শিশুটির কাছে ১শত টাকার নোট দেখতে পেয়ে তার বাবা বিষয়টি জানতে চান টাকা কে দিয়েছে তোমাকে। তখন একপর্যায়ে শিশুটি বাবার কাছে আগের দিনের ঘটনা খুলে বলে। এতে ক্ষুব্ধ হয়ে শিশুটির বাবা অভিযুক্তের বাড়িতে গিয়ে লোহার পাইপ দিয়ে তার ডান হাতে আঘাত করেন। এতে অভিযুক্ত গুরুতর আহত হন এবং তার হাত ভেঙে যায় বলে জানা গেছে।

‎পরে দুপুরের দিকে স্বজনরা ভুক্তভোগী শিশু ও অভিযুক্তকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বিষয়টি পুলিশের নজরে আসে। খবর পেয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহেদ পারভেজ এর নেতৃীত্বে পুলিশের একটি টিম হাসপাতালে গিয়ে ঘটনার বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করে।

‎আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শফিকুল ইসলাম বলেন,আমরা প্রাথমিক ভাবে পরীক্ষা নিরিক্ষা করেছি। ইতিমধ্যে প্রাথমিক পরীক্ষার রিপোর্ট পুলিশের কাছে পাঠানোও হয়েছে বলে জানান।

‎আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ পারভেজ বলেন,প্রাথমিক ভাবে অভিযোগটি অনুসন্ধান করে দেখা হচ্ছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি