বাউফলে ইউএনওর ব্যক্তিগত অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ | Daily AjKaler Kontho

বাউফলে ইউএনওর ব্যক্তিগত অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ


সঞ্জয় দেবনাথ, সিনিয়র রিপোর্টার প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন
বাউফলে ইউএনওর ব্যক্তিগত অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ

পটুয়াখালীর বাউফলে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের ব্যক্তিগত অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের হাতে এসব ফুটবল তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।

ফুটবল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আগ্রহের কথা জানায়।

আজকালের কন্ঠ/আর বি