
মাদারীপুরে স্কুল পর্যায়ের ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মাদারীপুর স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি, মাদারীপুর জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদারীপুরের জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক খন্দকার মাসুকুর রহমান মাসুক ও মাদারীপুরের পুলিশ সুপার ফজলে এলাহী।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চা বাড়ানো এবং প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :