শরীয়তপুরের ভেদরগঞ্জে মাদরাসা প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ | Daily AjKaler Kontho

শরীয়তপুরের ভেদরগঞ্জে মাদরাসা প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ


শরীয়তুর প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শরীয়তপুরের ভেদরগঞ্জে মাদরাসা প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের কাইচকুড়ি শেখ বাড়ির আব্দুল্লাহ ইয়াসির নুরানি হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ বোরহান উদ্দিন (৩২) কে আটক করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১১ টায় কাইচকুড়ি শেখ বাড়ির আব্দুল্লাহ ইয়াসির নুরানি হাফেজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে ভিকটিম শিশুর বাবা ভেদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মহিষার ইউনিয়নের কাইচকুড়ি গ্রামে শেখ বাড়ির আব্দুল্লাহ ইয়াসির নুরানি হাফেজিয়া মাদরাসা পরিচালিত হচ্ছিল। এখানে অর্ধ শতাধিক শিশু শিক্ষার্থী আবাসিক থেকে পড়াশোনা করে। নির্যাতনের শিকার শিশু শিক্ষার্থীকে মাদরাসার একটি কক্ষে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন প্রধান শিক্ষক বোরহান উদ্দিন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি তার পরিবারের সদস্যদের জানায়।

পরে শনিবার দুপুরে শিশুটির বাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ বোরহান উদ্দিনকে গ্রেফতার করে।

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল বাসার বলেন, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেনে। গ্রেফতারকৃত প্রধান শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি