ক্যান্সার আক্রান্ত রোগীর কে অর্থ সহযোগিতা নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট আয়োজন | Daily AjKaler Kontho

ক্যান্সার আক্রান্ত রোগীর কে অর্থ সহযোগিতা নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট আয়োজন


গাইবান্ধা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ৩:১৫ অপরাহ্ন
ক্যান্সার আক্রান্ত রোগীর কে অর্থ সহযোগিতা নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট আয়োজন

ক্যান্সার আক্রান্ত এক রোগীর চিকিৎসায় সহায়তার উদ্দেশ্যে গাইবান্ধা সদর উপজেলার ২নং মালিবাড়ী ইউনিয়নের বারবলদিয়া গোডাউন বাজারে আয়োজন করা হয়েছে গোডাউন বাজার নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

বারবলদিয়া গোডাউন বাজার, ২নং মালিবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলাধুলার পাশাপাশি মানবিক সহায়তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

টুর্নামেন্টের উদ্বোধন করেন জনাব মোঃ রাজু মিয়া, ইউরোপ প্রবাসী (৪ ভাই)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ খয়বর হোসেন মন্ডল, সাবেক ডেপুটি কমান্ডার, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সংসদ, গাইবান্ধা সদর, গাইবান্ধা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনিসুর রহমান, ম্যানেজার, এম বি বি ব্রিকস্, গাজীপুর, ঢাকা এবং সিনিয়র সহ-সভাপতি, বিএনপি, ২নং মালিবাড়ী ইউনিয়ন।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তৈবর হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক, মুর্শিদের বাজার বালিকা উচ্চ বিদ্যালয়; মোঃ সাজ্জাদুর রহমান (সাজু), সহ-সভাপতি, বারবলদিয়া গোডাউন বাজার ব্যবসায়ী কমিটি; মোঃ আব্দুল জলিল, ক্যাশিয়ার, বারবলদিয়া গোডাউন বাজার দারুল উলুম নুরানী হাফিজিয়া কওমী মাদরাসা ও এতিমখানা; মোঃ ফারুকুল ইসলাম প্রামানিক, সাধারণ সম্পাদক, উত্তর বারবলদিয়া পুরাতন জামে মসজিদ এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ জহুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম কিনা মন্ডল, ইউপি মহিলা সদস্য মোছাঃ মহুয়া বেগম, বিশিষ্ট সমাজসেবক শ্রী ইন্দ্রজীৎ বর্মন, বারবলদিয়া গোডাউন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক শ্রী উজ্জল কুমার গোস্বামী, বিশিষ্ট সমাজসেবক মোঃ আবুল কালাম আজাদ (বুলু), সাংবাদিক ও মানবাধিকারকর্মী শ্রী তাপশ চন্দ্র বর্মন, বিশিষ্ট সমাজসেবক মোঃ জাহেদুল ইসলাম, মোঃ মমিনুল সর্দার, মোঃ ওসমান সর্দার, বিশিষ্ট পান ব্যবসায়ী মোঃ আলমগীর মিয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আল-আমিন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসায় সহযোগিতার লক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের উৎসাহিত করার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় দর্শকরা আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে ফুটবল খেলা উপভোগ করেন।

আজকালের কন্ঠ/আর বি