দেবিদ্বার সুবিল ইউনিয়নে ২০টি সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন | Daily AjKaler Kontho

দেবিদ্বার সুবিল ইউনিয়নে ২০টি সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন


কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
দেবিদ্বার সুবিল ইউনিয়নে ২০টি সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন

কুমিল্লা দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর এলাকায় সর্বসাধারণের যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ২০টি সৌরচালিত সড়কবাতি (সোলার স্ট্রিট লাইট) স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন টিম ওয়াহেদপুরের প্রতিষ্ঠাতা মোঃ ইফতেখার আহমেদ মাসুদ।

‘আমাদের গ্রাম, আমাদের দায়িত্ব’—এই স্লোগানকে সামনে রেখে টিম ওয়াহেদপুরের সৌজন্যে ওয়াহেদপুর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে টিম ওয়াহেদপুরের প্রতিষ্ঠাতা মোঃ ইফতেখার আহমেদ মাসুদ বলেন, “পরিবেশবান্ধব এই সোলার লাইটগুলো স্থাপনের ফলে এখন থেকে রাতেও মানুষ নিশ্চিন্তে চলাচল করতে পারবেন। এতে এলাকার যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ হবে এবং চুরি-ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে।”

তিনি আরও বলেন, নিজেদের এলাকার উন্নয়ন ও মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে স্থানীয়দের সহযোগিতায় টিম ওয়াহেদপুর ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।এসময় উপস্থিত ছিলেন আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম,।

টিম ওয়াহেদপুরের প্রতিষ্ঠাতার ছোট ভাই নকীব আহমেদ, সমাজসেবক কাজী নুরুল ইসলাম, জসিম উদ্দিন মেম্বার, নজরুল ইসলাম সরকার, হানিফ মাওলানা, জাহাঙ্গীর আলম সরকার মিন্টু, সেলিম ভূঁইয়া, কাজী খোরশেদ আলম, রাসেদুল আল আমিন, আঃ কাইয়ুম ভূঁইয়া, আবুল কাশেম, আবদুল্লাহ আল মামুন, বিল্লাল মিশুরী ও ময়নাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া টিম ওয়াহেদপুরের সদস্যবৃন্দ ও বিপুলসংখ্যক স্থানীয় সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সোলার স্ট্রিট লাইট স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, এ উদ্যোগের ফলে রাতে চলাচলে ভোগান্তি ও নিরাপত্তাহীনতা কমবে এবং পুরো এলাকার পরিবেশ আরও আলোকিত ও নিরাপদ হবে।

আজকালের কন্ঠ/আর বি