ঝালকাঠিতে ডেঙ্গু ঠেকাতে লার্ভানাশক স্প্রে | Daily AjKaler Kontho

ঝালকাঠিতে ডেঙ্গু ঠেকাতে লার্ভানাশক স্প্রে


মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ৬:২৪ অপরাহ্ন
ঝালকাঠিতে ডেঙ্গু ঠেকাতে লার্ভানাশক স্প্রে

ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের বিস্তার রোধে ঝালকাঠিতে সমন্বিত পরিচ্ছন্নতা ও লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। শহরের বিভিন্ন এলাকার ড্রেন, নালা ও জমে থাকা পানিতে লার্ভানাশক ট্যাবলেট মিশ্রিত পানি স্প্রে করা হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে শহরের কাঠপট্টি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদারসহ পৌরসভা ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা।

সিভিল সার্জন বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে ড্রেন, নালা ও জমে থাকা পানিতে লার্ভানাশক ট্যাবলেট মিশ্রিত পানি স্প্রে করা হবে। একই সঙ্গে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসন, পৌরসভা ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে এ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে জানান তিনি।

জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।

আজকালের কন্ঠ/আর বি