অসুস্থ শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন সাহাগোলা ইউপি চেয়ারম্যান | Daily AjKaler Kontho

অসুস্থ শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন সাহাগোলা ইউপি চেয়ারম্যান


মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৬, ৭:২৭ অপরাহ্ন
অসুস্থ শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন সাহাগোলা ইউপি চেয়ারম্যান

নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নে দীর্ঘদিন ধরে হাঁটজনিত রোগে ভুগতে থাকা এক অসুস্থ শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মামুনুর রশিদ।

সম্প্রতি তিনি অসুস্থ শিশুটির পরিবারের হাতে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা তুলে দেন। এ সময় চেয়ারম্যান শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

চেয়ারম্যান এস এম মামুনুর রশিদ বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। শিশুটির চিকিৎসায় সহযোগিতা করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।

শিশুটির পরিবার চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আজকালের কন্ঠ/আর বি