
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় কর্মরত ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচি (HPNSP)’র কর্মচারীবৃন্দ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় প্রায় শত কর্মচারী এই অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় তারা বিভিন্ন দাবিতে স্লোগান করেন।
রবিবার (৬ই সেপ্টেম্বর) রাজধানীর কাওরানবাজার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় সারা বাংলাদেশ থেকে আগত আউটসোর্সিং, আনসারবিডিপি, নার্সিং এটেনডেন্টরা বিভিন্ন দাবিতে বক্তব্য দেন।
বক্তব্যে তারা বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় কর্মরত সদর দপ্তর জেলা/উপজেলা/ইউনিয়ন এর ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচি (HPNSP)’র আওতায় উন্নয়নখাত এর মাধ্যমে কর্মরত সকল কর্মচারীদের সমাপ্ত ৪র্থ সেক্টর কর্মসূচির (HPNSP) অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন প্রকল্প এবং ‘CRRHP’ প্রকল্পে নিয়োগ ও গত জুলাই ২০২৪ হইতে আগস্ট ২০২৬ পর্যন্ত দীর্ঘ ২৬ (ছাব্বিস) মাস বকেয়া বেতন-ভাতাদি পরিশোধের দাবিতে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় ১২০০ শর অধিক কর্মচারী এই বিভাগ গুলোতে কাজ করে বলে জানা যায়।
এ সময় উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মজনু, গাজীপুর থেকে আগত রুবেল, চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত সাদ্দাম, শরীয়তপুর থেকে আগত আনোয়ার, গাজীপুর থেকে আগত তানিয়া, নেত্রকোনা থেকে আগত মোঃ তুষার খান, রাজশাহী থেকে আগত মনিরুল ইসলাম, চট্রগ্রাম থেকে আগত চৈতী, দিনাজপুর থেকে আগত আফরোজা আক্তার, বগুড়া সদর থেকে আগত আবু সুফিয়ান ও নারায়ণগঞ্জ থেকে আগত সৈয়দ রেজওয়ান আলী সহ ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচি (HPNSP)’র কর্মচারীবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :