গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি | Daily AjKaler Kontho

গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি


এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ২:৩৮ অপরাহ্ন
গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি

পরিচ্ছন্ন বিদ্যালয় নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে বরিশালের গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৬ আগস্ট সকাল ১১টায় গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, গৌরনদী, বরিশালের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম. নূরুল আলম ভূঁয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, ইতালি প্রবাসী মোঃ মিজানুর রহমান মুন্সী, বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু,যুগ্ন আহবায়ক মোঃ চুন্নু সরদার ও উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকগণ। কর্মসূচিটির সার্বিক অর্থায়নে সহযোগিতা করেন টরকী বন্দর বণিক সমিতির সভাপতি হাসান সাহাবুব শরীফ।

বক্তারা বলেন, বিদ্যালয় হলো শিশুদের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ গড়ে ওঠার অন্যতম প্রধান স্থান। বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। এজন্য ডাস্টবিনের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ করা হয়। এ উদ্যোগকে বিদ্যালয়ভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

আজকালের কন্ঠ/আর বি