
মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের পাঁচ নেতাকর্মি-সহ প্রায় অর্ধশত সমর্থক তাদের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ইউনিয়নের ফজলুল উলুম দাখিল মাদ্রাসা মাঠ প্রঙ্গনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মধ্যমে তারা এ ঘোষণা দেন।ঘোষনায় তারা বলেন আমরা আওয়ামীলীগ সংগঠন থেকে পদত্যাগ করছি আওয়ামীলীগের সাথে আমাদের কোন সম্পর্ক নাই।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ভান্ডারিকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোস্তফা মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক মোঃ আক্তার হোসেন সরদার, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃকরিম হাওলাদার এবং ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃশাহজাহান সরদারসহ তাদের সঙ্গে থাকা প্রায় অর্ধশত নেতাকর্মী ও সমর্থকও পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারীরা বলেন, আমরা বিগত দিনে আওয়ামীলীগের বিভিন্ন পদে থেকে দলের জন্য কঠোর পরিশ্রম করেছি। ঊর্ধ্বতন নেতাদের প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। কিন্তু আজ বড় বড় নেতারা বিদেশে আরাম-আয়েশে জীবন কাটাচ্ছেন, আর আমরা চরম অবহেলার মধ্যে রয়েছি। কোনো নেতাই এখন আর আমাদের খোঁজখবর রাখেন না। আমরা বিপদে পড়লেও দেখার কেউ নেই।
তারা আরও বলেন, তাই আমরা স্বজ্ঞানে ও স্বেচ্ছায় আওয়ামীলীগের সব কার্যক্রম ও পদ থেকে নিজেদের সরিয়ে নিয়েছি। আমরা আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এখন থেকে আওয়ামীলীগের কোনো কার্যক্রমের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :