
রাজধানীর হাজারীবাগ বেঁড়িবাধে নিজ দোকনের সামনেই পূর্ব শত্রুতায় আলী জামান(৫৫)নামে এক বিএনপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।তিনি হাজারীবাগ থানর ২২ নং ওয়ার্ড বিএনপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।
বুধবার (০২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রাত দেড়টার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা ভাই সাদ রহমান জানান,আমার ভাই পেশায় হাজারীবাগ বেঁড়িবাধে গাড়ির পার্টসের দোকানের মালিক ও২২ নং ওয়ার্ড বিএনপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।
রাত ১২ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে চাঁদাবাজ,মাদক ব্যবসায়ী ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী রিপন,জনি, বাবুল,শামীম,জসিম,সাহাবুদ্দিনসহ অজ্ঞাতনামা ৭০/৮০ জন আমার ভাইয়ের উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।আমার ভাইয়ের মাথায়সহ শরীরে বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতে জখম হয়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান,আমাদের বাসা হাজারীবাগের কালুনগর এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান,হাজারীবাগের বেঁড়িবাধ এলাকা থেকে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়ে ঢামেকে আসে। তার শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আহত আলী জামানকে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি আমরা হাজারীবাগ থানাকে অবগত করেছি।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :