
আন্দোলন,সংগ্রাম,ঐতিহ্য ও সাফল্যে বিএনপির ৪৮ বছর উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য আনন্দ র্যালী ও আলোচনা সভাসহ নানা কর্মসূচীতে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রকোনা জেলা শাখা এই র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সকাল থেকেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ঢাক ঢোল বাজিয়ে ব্যানার ফেস্টুন পোস্টার নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে এসে জরো হয়।
বেলা সাড়ে ১২ টার দিকে ছোট বাজার দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক এমপি ও সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী এমপি’র নেতৃত্বে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
র্যালিটি শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :