
শিক্ষার্থীদের মেধা, মনন, যুক্তিবোধ ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে নেত্রকোণার ঐতিহ্যবাহী এন. আকন্দ কামিল মাদরাসায় ভাষা, বিজ্ঞান, বিতর্ক ও সাংস্কৃতিক এই চারটি ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাব চারটির উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন এবং জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ।
এন. আকন্দ কামিল মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদরাসার শিক্ষকবৃন্দ সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এ সময় মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ক্লাবগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা ভাষাচর্চা, বৈজ্ঞানিক চিন্তাভাবনা, বিতর্কের মাধ্যমে যুক্তি ও বিশ্লেষণী দক্ষতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :