
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরবোজ্জ্বল সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপরাধবিজ্ঞান, সুশাসন ও মানবাধিকার বিশেষজ্ঞ এবং দারু সালাম বিশ্ববিদ্যালয়, সোমালিয়ার উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজান।
এক শুভেচ্ছা বার্তায় প্রফেসর ড. আসিফ মিজান বলেন, “১৯৭৮ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। আজ এই ঐতিহাসিক দিনে আমি আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন, আপসহীন দেশনেত্রী মরহুম খালেদা জিয়ার অপরিসীম ত্যাগ ও অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।”
তিনি বিএনপির দীর্ঘ গৌরবোজ্জ্বল ইতিহাস ও বর্তমান রাষ্ট্রপরিচালনার ওপর আলোকপাত করে বলেন, “সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন ও নারীশিক্ষার বিপ্লব থেকে শুরু করে অর্থনৈতিক স্বনির্ভরতার মূল ভিত্তি বিএনপির হাত ধরেই রচিত হয়েছে। দীর্ঘ রাজনৈতিক সংকট ও ফ্যাসিবাদের অবসানের পর গণমানুষের রায়ে বিএনপি আজ পুনরায় দেশ পরিচালনার ঐতিহাসিক দায়িত্বে অধিষ্ঠিত। বর্তমান সরকারের সুদৃঢ় পথচলায় বিএনপি’র সম্মানীয় চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনারি ও ক্যারিশমেটিক লিডারশিপ জাতিকে এক নতুন আশার আলো দেখাচ্ছে। জনআকাঙ্ক্ষা পূরণে এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’—এই মূলনীতিকে ধারণ করে তিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যা দেশমাতৃকার অর্থনৈতিক মুক্তি ও সুশাসন নিশ্চিতকরণে এক যুগান্তকারী ভূমিকা রাখছে।”
উপাচার্য ড. আসিফ মিজান আরও উল্লেখ করেন, সময়োপযোগী ও জনকল্যাণমুখী সিদ্ধান্তের মাধ্যমে বর্তমান সরকার একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছে, তা জাতীয় ইতিহাসে এক নতুন দ্যুতিময় মাইলফলক হয়ে থাকবে।
তিনি আশা প্রকাশ করেন, জনগণের অক্ষুণ্ণ আস্থা ও ভালোবাসাকে সম্বল করে বিএনপির প্রতিটি নেতাকর্মী ভবিষ্যতেও প্রজ্ঞা, দেশপ্রেম ও একনিষ্ঠতার মাধ্যমে একটি সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
শুভেচ্ছান্তেঃ
প্রফেসর ড. আসিফ মিজান উপাচার্য, দারু সালাম বিশ্ববিদ্যালয়, সোমালিয়া অপরাধবিজ্ঞান, সুশাসন ও মানবাধিকার বিশেষজ্ঞ
আপনার মতামত লিখুন :