রাণীনগরে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন | Daily AjKaler Kontho

রাণীনগরে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন


মোঃ রায়হানুল হক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
রাণীনগরে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নওগাঁর রাণীনগরে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের সভাপতিত্বে, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ইয়াসমিনের সঞ্চালনায় এবং উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মোস্তাকিমা খাতুন চৈতি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গুণীজন এবং বি এনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

আজকালের কন্ঠ/আর বি