
রোববার (৩০ আগস্ট) মাদারীপুর সদর উপজেলার ডনোভান বালিকা উচ্চ বিদ্যালয়ে শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের ২০২৬-২৭ অর্থবছরের আওতায় মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়ন, অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্মিত সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শীত হয়।
মাদারিপুর এর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্টরা এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :