কালীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার | Daily AjKaler Kontho

কালীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার


মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৬, ৮:১২ অপরাহ্ন
কালীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, ২৮ আগস্ট ভোরে যশোর-ঝিনাইদহ মহাসড়কে কালীগঞ্জ আড়পাড়া নামক স্থানে কয়েকজন মিছিল ও স্লোগান দিচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মনোহরপুর গ্রামের ইকলাছুর রহমানের ছেলে তাজিম হোসেন (২৬) সে চাপরাইল কলেজের ছাত্রলীগের সহ সভাপতি। শহরের আড়পাড়া (নদী পাড়ার) রিপন মিয়ার ছেলে রিফাত মিয়া (২৫) সে পৌর ছাত্রলীগের সহ-সভাপতি। একই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে রমজান আলী (৩৮) সে সাবেক ছাত্রলীগের কর্মি বলে জানিয়েছেন কালীগঞ্জ থানা পুলিশ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, কালীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আজকালের কন্ঠ/আর বি