কমলনগরে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে নুরুল হুদা চৌধুরী | Daily AjKaler Kontho

কমলনগরে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে নুরুল হুদা চৌধুরী


​মোঃ নুর হোসেন, কমলনগর প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
কমলনগরে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে নুরুল হুদা চৌধুরী

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে। হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন একটাই আলোচনা— কে হচ্ছেন আগামী দিনের উপজেলার অভিভাবক। তবে প্রচার-প্রচারণা, জনসংযোগ এবং জনপ্রিয়তার দৌড়ে বর্তমানে আলোচনার শীর্ষস্থানে রয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হুদা চৌধুরী।

​এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সুখে-দুঃখে মানুষের পাশে থাকা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে নুরুল হুদা চৌধুরী সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন। তরুণ প্রজন্ম থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ— সব বয়সী মানুষের মাঝেই তার ব্যাপক গ্রহণযোগ্যতা লক্ষ্য করা যাচ্ছে।

​স্থানীয় ভোটাররা জানান, সাধারণ মানুষের বিপদে-আপদে সবসময় এগিয়ে আসেন নুরুল হুদা চৌধুরী। কমলনগর উপজেলার সার্বিক উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং মেহনতী মানুষের অধিকার আদায়ে তার দূরদর্শী নেতৃত্বের ওপর ভরসা রাখছেন এলাকার জনগণ।

​নিজের প্রার্থিতা ও অঙ্গীকার নিয়ে নুরুল হুদা চৌধুরী বলেন, “আমি অবহেলিত কমলনগরের উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করার মানসিকতা নিয়ে মাঠে নেমেছি। কমলনগরকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও মডেল উপজেলা হিসে

আজকালের কন্ঠ/আর বি