মাদারীপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন | Daily AjKaler Kontho

মাদারীপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


এস এম তানবীর, সিনিয়র রিপোর্টার প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
মাদারীপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদারীপুর সদর উপজেলার শ্রীনদীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে পিতার ক্রয়কৃত ওয়ারিশ সূত্রে জমির মালিকদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আছালাত শিকদার ও তার স্বজনরা।

মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির পাশে বিরোধপূর্ণ জমিতে এ সংবাদ সম্মেলন করেন তারা।

এসময় প্রতিপক্ষ জসিম বেপারী ও নজরুল বেপারীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলে আছালাত শিকদার বলেন, প্রায় ৫০ বছর আগে মাদারীপুর সদর উপজেলার শিড়খাড়া ইউনিয়নের বাহিরচর শ্রীনদী মৌজার ২৪৮১ দাগে সাড়ে ১০ শতাংশ সহ মোট সাড়ে ১৩ শতাংশ জমি স্থানীয় জসিম বেপারীর কাছ থেকে ক্রয় করেন আছালাত শিকদারের পিতা মৃত বছিরউদ্দিন শিকদার। গত ৩ বছর ধরে সেই জমির মালিকানা দাবি করে দখল করে আসছেন জসিমের ছেলে নজরুল বেপারী। এ নিয়ে দ্বন্দ্বর সৃষ্টি হলে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মিথ্যা সংবাদ প্রচার করে নজরুল বেপারী। এ ঘটনার সুষ্ঠু বিচারসহ ন্যায্য জমি বুঝে পেতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী জমির মালিকরা।

ভুক্তভোগীরা আরো জানান, আমাদের বাহিরচর শ্রীনদী মৌজার ২৪৮১ দাগে সাড়ে ১০ শতভাগ জমির মধ্যে আমরা ৯ শতাংশ জমি দখলে আছি আর বাকি দেড় শতাংশ জমি জোর পূর্বক দখল করে জসিম বেপারী বহুতল ভবন নির্মাণ করেছে। আমরা সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের দলিল অনুযায়ী জায়গা বুজিয়ে দেন এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

অভিযুক্ত জসিম বেপারীর স্ত্রী মমতাজ বেগম বলেন, ২৪৮১ দাগে তারা পাবে ২ দশমিক ৩৬ শতাংশ। কিন্তু তারা দলিল নিয়েছে সাড়ে ১০ শতাংশ। এ নিয়ে তারা আদালতে একটি মামলা করেছেন। আমি সেই মামলার জবাব দিয়েছি।

মাদারীপুরের শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম বলেন, তাদের দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। কিছুদিন আগে বিশৃঙ্খলার সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু কোন পক্ষই আমাদের কাছে অভিযোগ দেননি। তবে সদর থানায় দিয়েছে কিনা জানা নেই।

আজকালের কন্ঠ/আর বি