খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে মিলাদ ও দোয়া মাহফিল | Daily AjKaler Kontho

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে মিলাদ ও দোয়া মাহফিল


মো: নাজমুল হোসেন , পিরোজপুর জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৬, ৭:১১ অপরাহ্ন
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে মিলাদ ও দোয়া মাহফিল

‎সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল এর আয়োজনে কলেজ অডিটোরিয়ামের ওমান ভবনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।‎সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন।
‎
‎দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বক্তারা বক্তব্য দেন।

আজকালের কন্ঠ/আর এস