প্রথম দিনেই নারীদের পিংক বাসে বলাকা বাসের ধাক্কা  | Daily AjKaler Kontho

প্রথম দিনেই নারীদের পিংক বাসে বলাকা বাসের ধাক্কা 


আজকালের কন্ঠ ডেস্ক: প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৬, ৪:৫০ অপরাহ্ন
প্রথম দিনেই নারীদের পিংক বাসে বলাকা বাসের ধাক্কা 

আজ (১৮ আগস্ট) একটি বলাকা বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় বলাকা বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জরিমানা করেছে পুলিশ।যাত্রার প্রথম দিনেই রাজধানীতে নারীদের জন্য চালু করা পিংক বাসকে ধাক্কা দিয়েছে গাজিপুর-গুলিস্থান রোডের বলাকা বাস।

জানা গেছে, পিংক বাসটি সড়কে চলাচল শুরু করার পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়ার বিষয়টিও এই উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য।

আজকালের কন্ঠ/আর এস