নওগাঁয় অপ্রত্যাশিত ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ | Daily AjKaler Kontho

নওগাঁয় অপ্রত্যাশিত ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ


নওগাঁ প্রতিনিধি : প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
নওগাঁয় অপ্রত্যাশিত ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ

‘তোমার ফলাফল, তোমার গল্পের শেষ নয়’ এই শিরোনামে নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ এ অ-প্রত্যাশিত ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরনামূলক সমাবেশ হয়েছে। আজ বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

আলোচনায় বক্তাগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা মূলক বক্তব্য প্রদান করেন। একইসাথে সাফল্য মন্ডিত জীবন গড়ে তোলার কৌশল ও প্রত্যাশিত ফলাফল অর্জনে নানা ধরনের পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা সিদ্দিকা, জেলা শিক্ষা অফিসার সাহাদত হোসেন, পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ ও অন্যান্যগণ বক্তব্য প্রদান করেন।