সাতক্ষীরা সীমান্তে চোরাচালান অভিযানে প্রায় দেড় লক্ষ টাকার মালামাল জব্দ | Daily AjKaler Kontho

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান অভিযানে প্রায় দেড় লক্ষ টাকার মালামাল জব্দ


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
সাতক্ষীরা সীমান্তে চোরাচালান অভিযানে প্রায় দেড় লক্ষ টাকার মালামাল জব্দ

অদ্য১৬ ও ১৭ আগস্ট ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর এবং অধীনস্থ কাকডাঙ্গা বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি, বিস্কুট, চকলেট, দুধ, ফুসকা, সোনপাপড়ি, চা পাতা, কিসমিস, হরলিক্স, জুস, পলিথিন এবং কসমেটিকস সামগ্রী আটক করে।

কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৬ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালি নামক স্থান হতে ৮৭,৫০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, ব্যাটালিয়ন সদর এর বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১১ আরবি হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন সোনাবাড়িয়া বেলে পাড়া প্রাইমারি স্কুল নামক স্থান হতে ৫০,৫৬০/-টাকা মূল্যের ভারতীয় বিস্কুট, চকলেট, দুধ, ফুসকা, সোনপাপড়ি, চা পাতা, কিসমিস, হরলিক্স, জুস, পলিথিন এবং কসমেটিকস সামগ্রী আটক করে। আভিযানিকদল সর্বমোট=১,৩৮,০৬০/-(এক লক্ষ আটত্রিশ হাজার ষাট) টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর এস