
নড়াইলের লোহাগড়ায় গত ১৫ আগস্ট ঘিরে ১৪ আগস্ট রাতে মহাসড়কে টায়ার জ্বলিয়ে কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ এবং জয় বাংলা স্লোগান দেওয়া ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আ. লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০/৮০ জনের নামে লোহাগড়া থানায় একটি নাশকতার মামলা দায়ের হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে লোহাগড়া থানায় এ মামলা দায়েরসহ রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাতে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের এড়েন্দা এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এছাড়া ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আসামিরা পালিয়ে যায় অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৬ আগস্ট গিলাতলা গ্রামের হাসান মোল্যা বাদী হয়ে লোহাগড়া থানায় নাশকতার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।
মামলায় কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান, মুজিবুর রহমান, নাহিদ মোল্লা ও হৃদয় শেখসহ ৪২ জনের নাম উল্লেখ করা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এ মামলায় অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। মামলার নম্বর ১২, তারিখ ১৬/০৮/২০২৬। মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই কুমারেশ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :