
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে শরীয়তপুরে বর্ণাঢ্য সড়ক র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুরে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম। এ সময় জেলা পরিষদের প্রশাসক, শরীয়তপুরের পুলিশ সুপার, জেলা মৎস্য কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির শুরুতে বর্ণাঢ্য সড়ক র্যালি অনুষ্ঠিত হয়। পরে পোনা মাছ অবমুক্তকরণ শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করা সম্ভব।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে মৎস্য চাষি, জেলে ও সংশ্লিষ্টদের মধ্যে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সচেতনতা তৈরির পাশাপাশি তাদের উৎসাহিত করা হয়।
আপনার মতামত লিখুন :