নাটোরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত | Daily AjKaler Kontho

নাটোরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত


মোঃ রাশেদুল ইসলাম ,নাটোর প্রতিনিধি : প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন
নাটোরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ” সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্যে শোভাযাত্রা ,মাছের পোনা অবমুক্তকরন ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালন করা হয়েছে। রবিবার বেলা ১০ টার দিকে ক্যালেক্টরেট ভবনের সামনে থেকে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্যে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা স্টেডিয়ামের লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত,জেলা মৎস্য অফিসার ওমর আলী,সিভিল সার্জন মশিউর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,জেলা জামায়েতের আমীর ডঃ মীর নুরুল ইসলাম সহ মৎস্য চাষিরা।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য উৎপাদনের মাধ্যমে অসংখ্য মানুষের জীবিকা নিশ্চিত হচ্ছে। তাই মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন আমাদের সবার দায়িত্ব।

নাটোরেও পুকুর, খাল-বিল ও বিভিন্ন জলাশয়ে মাছ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে মাছ চাষ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয় রক্ষার মাধ্যমে এই খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

বিশেষ করে মৎস্য চাষিদের প্রশিক্ষণ, উন্নতমানের পোনা ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অবৈধভাবে মাছ ধরা, কারেন্ট জাল ব্যবহার এবং জলাশয় ধ্বংসের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। আলোচনা সভার শেষে সফল মৎস্য চাষীদের মাঝে ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

আজকালের কন্ঠ/আর এস