বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত উপজেলা গড়ার ঘোষণা | Daily AjKaler Kontho

বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত উপজেলা গড়ার ঘোষণা


মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত উপজেলা গড়ার ঘোষণা

“আমার উপজেলা, আমার দায়িত্ব; শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট ২০২৬) দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এ ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নর্দান বাংলাদেশ ক্লাস্টারের ডেপুটি ডিরেক্টর-ফিল্ড অপারেশনস রাজু উইলিয়াম রোজারিও।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বোরহান উদ্দিন।

আয়োজকরা জানান, শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন, সদর, দিনাজপুরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দিনাজপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

আজকালের কন্ঠ/আর বি