নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগারের দাবীত জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি দেন | Daily AjKaler Kontho

নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগারের দাবীত জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি দেন


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগারের দাবীত জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি দেন

নাটোরে সরকারি খাস জমিতে শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবীতে স্মারকলিপি প্রদান। আজ বুুধবার বেলা ১২ টার দিকে নাটোর শহরের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আসমা শাহিনের হাতে স্বারকলিপি প্রদান করি হয় । স্বারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন লিজ বাতিল ও শিশুপার্ক বাস্তবায়ন কমিটির আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য সচিব আবু ওবাইদুল কবির লিয়ন,সনিয়র যুগ্ন আহবায়ক মোঃ শাজাহান,যুগ্ন আহবায়ক মোঃ ফারুকুল হক শামিম,আলী নেওয়াজ বিন্টু সহ কমিটির সদস্য বৃৃন্দ।

এসময় তারা বলেন, পুরাতন জিন্নাহ্ স্কুল মোড় সংলগ্ন তৎকালীন প্রকাশিত পত্রিকা দৈনিক প্রকাশ এর কার্যালয় ও এর পাশবর্তী নারদ নদের পাড়ে অবস্থিত খাস জমিতে স্থানীয় শিশুদের শারিরীক ও মানসিক বিকাশের লক্ষ্যে একটি শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপন করা হলে এই এলাকার শিশুরা তাদের উজ্জ্বল ভবিষ্যত বিনির্মাণ করতে সক্ষম হবে।

তারা আরো বলেন, এই খাস জমিটি বিগত ফ্যাসিস্ট সরকার একজন সাংবাদিককে অবৈধভাবে লীজ প্রদান করে। একজন ব্যক্তির নামে লীজ বাতিল করে এলাকার সাধারণ মানুষের স্বর্থের কথা বিবেচনা করে অবিলম্বে উক্ত স্থানে একটি শিশুবান্ধব পার্ক ও গ্রন্থাগার স্থাপন করার দাবী জানান। এজন্য আজ দুপুরে তারা জেলা প্রশাসকের হাতে স্বারকলিপি প্রদান করে।

আজকালের কন্ঠ/আর বি