৬টি বিষয়কে গুরুত্ব দিয়ে সমাজকে রক্ষা করার আহবান এমপি জাহান্দার আলী মিয়া'র | Daily AjKaler Kontho

৬টি বিষয়কে গুরুত্ব দিয়ে সমাজকে রক্ষা করার আহবান এমপি জাহান্দার আলী মিয়া’র


এস এম তানবীর, সিনিয়র রিপোর্টার প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৬, ৪:০৪ অপরাহ্ন
৬টি বিষয়কে গুরুত্ব দিয়ে সমাজকে রক্ষা করার আহবান এমপি জাহান্দার আলী মিয়া’র

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, মাদক, মানবপাচার, কিশোরগ্যাং, ভূমিদস্যু, চাঁদাবাজি, বাল্য বিবাহ এই ছয়টি বিষয়ে গুরুত্ব দিয়ে নৈতিক দায়িত্ব হিসেবে সমাজকে রক্ষা করার আহবান জানান তিনি।

সোমবার (১০ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাবের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৮০ দিনের বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ও মাদার্স কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এসময় ​জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে​ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলে এলাহী। অনুষ্ঠানে সদর উপজেলার নবনির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, মাদার্স কমিটির সদস্য এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে নিজ নিজ মতামত ও পরিকল্পনা তুলে ধরেন।​

আজকালের কন্ঠ/আর বি