জাজিরায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা | Daily AjKaler Kontho

জাজিরায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা


শাহাজাদী সুলতানা, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
জাজিরায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১০টায় জাজিরা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন, জাজিরা, শরীয়তপুরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান। সভায় উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রস্তুতি, মাঠ ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরা হয়।

সহকারী কমিশনার ভূমি মেহেদি হাসান বক্তব্যে বলেন, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধানমন্ত্রী গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

সভায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করে প্রতিযোগিতাটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

আজকালের কন্ঠ/আর বি