নেত্রকোণায় বিজিবির অভিযানে ভারতীয় মদসহ ২৪ বোতল আটক | Daily AjKaler Kontho

নেত্রকোণায় বিজিবির অভিযানে ভারতীয় মদসহ ২৪ বোতল আটক


সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
নেত্রকোণায় বিজিবির অভিযানে ভারতীয় মদসহ ২৪ বোতল আটক

নেত্রকোণার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার রাত আনুমানিক ১১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর লেংগুড়া বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, লেংগুড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৭৪ এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ৫ নম্বর লেংগুড়া ইউনিয়নের কাঁঠালবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় থাকা ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আটক করা মদ পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি