গাইবান্ধার সুন্দরগঞ্জ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও বৃক্ষ রোপণ করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী | Daily AjKaler Kontho

গাইবান্ধার সুন্দরগঞ্জ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও বৃক্ষ রোপণ করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী


গাইবান্ধা প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৬, ১:৩৭ অপরাহ্ন
গাইবান্ধার সুন্দরগঞ্জ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও বৃক্ষ রোপণ করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

গাইবান্ধা জেলা জুরে নিয়মিত সফর হিসাবে আজ ৮ আগষ্ট (শনিবার) বিকাল ৫ ঘটিকার সময় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তারই ধারাবাহিকতায় সুন্দরগঞ্জ উপজেলার লালচামার বাজারে একটি পথসভা ও বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও ইউনিয়নের প্রায় শত শত বিএনপি’র নেতা কর্মীরা আগত অতিথীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে মন্ত্রীকে স্বাগত জানান।

‎উক্ত পথসভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

‎সুন্দরগঞ্জ উপজেলার (ইউএনও) ঈফফাত জাহান তুলি সহ উপজেলা পুলিশ প্রশাসন।

‎এছাড়াও উক্ত পথসভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার (পাউবো) এর কর্মকর্তা শরিফুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের জেলা ও উপজেলার অন্যান্য কর্মকর্তারা।

‎পথসভা ও বৃক্ষরোপন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুবদলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক ভুট্টু, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক বাবুল আহম্মেদ ও সদস্য সচিব মাহামুদুল ইসলাম প্রামানিক।

‎এছাড়াও উপস্থিত ছিলেন ১৫ নং কাপাসিয়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মোঃজামাল উদ্দিন সরকার সদস্য সচিব আব্দুর রহিম সরকার।

‎পথসভায় মন্ত্রী জানান, বিএনপি সরকারের ভিশন এবং মিশন অনুযায়ী গাইবান্ধার সকল উপজেলায় উন্নয়নের ধারা ও সরকারের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও তিনি জানান অত্র অঞ্চলটি বন্যা ও নদী ভাঙ্গন প্রবণ এলাকা। এখানকার মানুষ খুবই অসহায় এবং নিপীড়িত।

‎নদী ভাঙ্গন রোধকল্পে সরকারের জরুরী পদক্ষেপ অব্যাহত থাকবে। তিনি আরো জানান বিগত সরকারের সময়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে অন্যায় ও জুলুম করা হয়েছিল তার শক্ত হাতে প্রতিহত করার আহ্বানও জানান মন্ত্রী।

‎পরিশেষে সরকারের পাশে থেকে জেলার উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন করার জন্য স্থানীয় বিএনপি নেতাদের আহ্বান জানান।

আজকালের কন্ঠ/আর বি