
আজ ৮ আগস্ট শনিবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজিঃ নং-১৭২৪) কর্তৃক অনুমোদিত নগর গুলিস্থান স্টপ ওভার, বাস মিনিবাস, টার্মিনাল পরিবহন শ্রমিক পরিচালনা কমিটির এই পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আঃ রহিম বক্স দুদু, সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও প্রধান উপদেষ্টা, গুলিস্তান টার্মিনাল কমিটি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুমন ভূঁইয়া, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, ঢাকা মহানগর দক্ষিণ ও উপদেষ্টা, গুলিস্তান টার্মিনাল কমিটি এবং বদরুল আলম (সবুজ), সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, ঢাকা মহানগর দক্ষিণ ও উপদেষ্টা, গুলিস্তান টার্মিনাল কমিটি।
অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন, এমদাদ হোসেন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, নগর গুলিস্থান স্টপ ওভার, বাস মিনিবাস, টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটি।
পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান সভাপতিত্ব করবেন, আবুল খায়ের খাজা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটি ও আহবায়ক, নগর গুলিস্থান স্টপ ওভার, বাস মিনিবাস, টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটি এবং সঞ্চালনা করেন, বাশারুল আলম (কামাল), সদস্য সচিব, নগর গুলিস্থান স্টপ ওভার, বাস মিনিবাস, টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটি।
এছাড় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও নগর গুলিস্থান স্টপ ওভার, বাস মিনিবাস, টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটি নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠান আয়োজন করেন, নগর গুলিস্থান স্টপ ওভার, বাস মিনিবাস, টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটি।
আপনার মতামত লিখুন :