নেত্রকোণায় বড়বাজারে আগুন, ৩ ফায়ার সার্ভিসের কর্মী আহত | Daily AjKaler Kontho

নেত্রকোণায় বড়বাজারে আগুন, ৩ ফায়ার সার্ভিসের কর্মী আহত


সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন
নেত্রকোণায় বড়বাজারে আগুন, ৩ ফায়ার সার্ভিসের কর্মী আহত

নেত্রকোণা শহরের বড়বাজারে আগুনে ৬ টি দোকান পুড়েছে। একই সাথে তিনটি টিনশেড আধাপাকা বাসাও পুড়েছে। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এক দোকানে আগুন লাগে। মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে পাশের আরো ৫ টি দোকানে আগুন লাগে।

আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের ৩ জন আহত হয়েছেন। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট,স্থানীয় মানুষ, পুলিশ,বিজিবি,রেডক্রসের স্বেচ্ছাসেবকেরা আগুন নেভাতে ও নিরাপত্তা বিধানে কাজ করেন। প্রায় ২ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ভোর সাড়ে ৫ টা নাগাদ সস্পূর্ণভাবে আগুন নেভানো হয়।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খানে আলম খান জানান, বিদ্যুতের গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নুরুজ্জামান, পুলিশ সুপার তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আজকালের কন্ঠ/আর বি