লোহাগড়ায় গৃহবধূ সুরাইয়া হত্যা মামলার আসামীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁস্যার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

লোহাগড়ায় গৃহবধূ সুরাইয়া হত্যা মামলার আসামীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁস্যার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন
লোহাগড়ায় গৃহবধূ সুরাইয়া হত্যা মামলার আসামীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁস্যার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়ায় চাঞ্চল্যকর গৃহবধূ সুরাইয়া খানম জোনাকি হত্যা মামলার প্রধান আসামীসহ সকল আসামীকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকাল ৫ টায় উপজেলার মল্লিকপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের করফা চরপাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে নারী-পুরুষসহ এলাকার নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সুরাইয়া খানমের মা আম্বিয়া বেগম, নিহত সুরাইয়ার ভাই জিয়াউর রহমান, হাওয়া বেগম, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হিসাম উদ্দীন, ইউপি সদস্য মোঃ ইমদাদুল হক মল্লিক, মোঃ জাকির হোসেন সহ প্রমুখ।

বক্তারা বলেন, গত ২ আগষ্ট করফা চরপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত স্বামী নির্মাণ শ্রমিক জসিম শেখের হাতুড়ির আঘাতে খুন হয় গৃহবধূ সুরাইয়া বেগম (২৮)। হত্যাকান্ডর পর অভিযুক্ত স্বামী জসিম শেখ কৌশলে লোহাগড়া থানায় এসে আত্নসমর্পণ করে। এ ঘটনায় ৩ আগষ্ট নিহতের ভাই জিয়াউর রহমান বাদি হয়ে জসিমের পিতা মোমরেজ শেখ, মা পুতুল বেগম ও খালা পলি বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকান্ডের ঘটনায় পুলিশ মামলার কোন আসামীকে আটক করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে বক্তারা বলেন দ্রুততম সময়ের ভেতর এজাহার ভুক্ত সকল আসামিকে গ্রেফতার করতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করে।

মানববন্ধন শেষে বিরাট এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আজকালের কন্ঠ/আর বি