ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এমপি রফিকুল ইসলাম | Daily AjKaler Kontho

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এমপি রফিকুল ইসলাম


মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এমপি রফিকুল ইসলাম

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল মহোদয় আজ ৪ আগস্ট ২০২৬ তারিখে সকাল সাড়ে ১১টায় বঙ্গভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁর ছেলে উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বৃহত্তর দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল মহোদয় মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আন্তরিকতা ও সৌজন্যপূর্ণ আচরণের প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের কল্যাণে সফল নেতৃত্ব কামনা করেন।

এ সময় একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ সম্পন্ন হয়, যা উপস্থিত সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

আজকালের কন্ঠ/আর বি