নেত্রকোণার দূর্গাপুরে প্রকল্পের মজুরির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ | Daily AjKaler Kontho

নেত্রকোণার দূর্গাপুরে প্রকল্পের মজুরির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন
নেত্রকোণার দূর্গাপুরে প্রকল্পের মজুরির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নেত্রকোণার দূর্গাপুরে ইউজিপি প্রকল্পের আওতায় দুটো খাল খননের ৪০দিনের কর্মসূচীর মজুরির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শ্রমিকেরা।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের চত্বরে খাল খনন প্রকল্পের শ্রমিকদের ব্যানারে ঘন্টাব্যাপী একর্মসূচী পালিত হয়।

এসময় শ্রমিকরা জানান, দুটো খাল খননে মোট ৫৭৮ জন শ্রমিকের ৪০দিনে ১ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকা পাওনা রয়েছে। কিন্তু প্রকল্প বাস্তবায়নের দীর্ঘ সময় পাড় হলেও মজুরি পাননি তারা। এদিকে তারা ইউএনও ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মজুরি নিতে তাদের কাছে ১০শতাংশ ঘুষ দাবি করা হয়েছে। তা দিতে সম্মত না হওয়ায় তাদের বিল ইচ্ছে করেই আটকে রাখা হয়েছে। এমতাবস্থায় তারা দ্রুত পাওনা মজুরি দেয়ার দাবি জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিক্ষোভ করেন তারা।

এদিকে ইউএনও জানান, জুন মাস পর্যন্ত হওয়া কর্মসূচীর টাকা তাদেরকে ব্যাংকের মাধ্যমে দেয়া হয়েছে। বাকী টাকা সরকারি তহবিলে ফেরৎ দেয়া হয়েছে। ঘুষ দাবী করার বিষয়টি অস্বীকার করেন তিনি।

আজকালের কন্ঠ/আর বি