সাতক্ষীরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৬, ৭:২২ অপরাহ্ন
সাতক্ষীরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ এর র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পানঃ টেকসই উদ্যোগ করি বেগবান” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে সোমবার সকাল সাড়ে ১০ টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার সরকার,মেডিকেল অফিসার ডাঃ ইসমত জাহান সুমনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক রাশেদুজ্জামান, সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী এমকে আশেক নেওয়াজ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, জেলা পাবলিক হেলথ নার্স সিরিনা সুলতানা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর রথীন্দ্রনাথ সরকার,জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহিনুর খাতুন, সদর হাসপাতালের নার্সিং ইনচার্জ ফিরোজা পারভিন প্রমূখ।

সমাপনী বক্তব্যে সিভিল সার্জন বলেন, জন্মের পর শিশুকে অবশ্যই মায়ের দুধ খাওয়াতে হবে। মায়ের দুধের কোন বিকল্প নাই। মা বাচ্চাকে দুধ পান করালে শিশুর যেমন শরীর সুস্থ ও সাবলীল হবে তেমনি মায়ের শরীরের চর্বি কমে যাবে। শিশুকে দুধ পান না করালে মায়ের শরীরে বিভিন্ন রোগ আক্রান্ত হতে পারে। আপনি যেখানে থাকেন আপনার শিশুকে সময় দিন। এবং নিয়মিত দুধ পান করান। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন পুষ্টি বিষয়ক প্রতিনিধি শারমিন সুলতানা।

উল্লেখ্য, এর পূর্বে সকালে সদর হাসপাতাল থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিসে যেয়ে শেষ হয়।

আজকালের কন্ঠ/আর বি