
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আমাদা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ৬ মাস মেয়াদী এডহক কমিটির অনুমোদন দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সভাপতি মনোনীত হয়েছেন মো: সালাউদ্দিন খান।
রবিবার (২আগস্ট) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ এনামুল কবীর স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদনের কথা জানানো হয়। স্মারক নং: বিদ ৬/৬০৬/৩৭.১.৪০৪১.০১.০১.৬.২০.২৪১৭৯।
সভাপতি মো: সালাহউদ্দিন খান ৫নং লক্ষিপাশা ইউনিয়নের আমাদা গ্রামের বাসিন্দা। তিনি মরহুম ইনছান উদ্দিন খান ও শামসুন নাহার হেনার সুযোগ্য সন্তান।শিক্ষাজীবনে তিনি সরকারি বাঙলা কলেজ থেকে এম.এ ডিগ্রি অর্জন করেন। এরপর প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএল.বি ও এলএল.এম সম্পন্ন করেন।
“মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪” অনুযায়ী এই এডহক কমিটি গঠন করা হয়েছে। চিঠি ইস্যুর তারিখ থেকে এর মেয়াদ ৬ মাস।
অনুমোদিত এডহক কমিটিতে যারা আছেন:
১) সভাপতি জনাব মোঃ সালাহউদ্দিন খান, বোর্ড কর্তৃক মনোনীত।
২) সাধারণ শিক্ষক সদস্য জনাব মোঃ মেহেদী হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত।
৩) অভিভাবক সদস্য জনাব ফেরদৌসী জামান, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত।
৪) সদস্য সচিব: প্রধান শিক্ষক, আমাদা মাধ্যমিক বিদ্যালয়।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, এডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে হবে।
উল্লেখ্য, আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের EIIN নম্বর ১৮০৬। বিদ্যালয়টি ৫নং লক্ষিপাশা ইউনিয়নের আমাদা গ্রামে অবস্থিত।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :