সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি | Daily AjKaler Kontho

সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৩টায় সাতক্ষীরা শহরের মা-ওয়া চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে জেলা সাইবার দলের সভাপতি আবু রায়হান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি এস. আই. আশার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু জাহিদ ডাবলু বলেন “বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে সামাজিক ও গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধিতে সাইবার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

বক্তারা প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।আলোচনা সভা শেষে সংগঠনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিদের নিয়ে কেক কাটা হয়। পরবর্তীতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের জেলা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি