কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩ লাখ টাকার মালামাল জব্দ | Daily AjKaler Kontho

কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩ লাখ টাকার মালামাল জব্দ


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন
কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩ লাখ টাকার মালামাল জব্দ

অদ্য ০১ আগস্ট ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা এবং চান্দুরিয়া বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ আটক করে।

তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন নটিজঙ্গল নামক স্থান হতে ১,৭৪,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

এছাড়াও, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৫-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

আভিযানিকদল সর্বমোট=২,৭৯,০০০/-(দুই লক্ষ ঊনআশি হাজার) টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর বি