
নড়াইলের লোহাগড়ায় নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে একাদশ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে লোহাগড়া উপজেলা, পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নবাগত ইউএনও এস এম মোস্তাফিজুর রহমানের কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) টিপু সুলতানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো: হেমায়েত হোসেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান জনবান্ধব সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নবাগত ইউএনও আন্তরিক হবেন-এ প্রত্যাশা করেন নেতৃবৃন্দ।
নবাগত ইউএনও এস এম মোস্তাফিজুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, নীতি-নৈতিকতার মধ্য থেকে অর্পিত দায়িত্ব পালনে আন্তরিকভাবে সচেষ্ট থাকবো।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :