গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবকে চাকরি থেকে অবসর প্রদান | Daily AjKaler Kontho

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবকে চাকরি থেকে অবসর প্রদান


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবকে চাকরি থেকে অবসর প্রদান

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় ৩০ জুলাই থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

এতে আরও বলা হয়, তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্ট হিসেবে প্রদান করা হবে। পাশাপাশি ৩১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুলাই ২০২৭ পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে। বিধি অনুযায়ী তিনি অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সব সুবিধা পাবেন।

মো. নজরুল ইসলাম ২০২৫ সালের ২৭ মার্চ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন। এর আগে তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কর্মজীবনে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আজকালের কন্ঠ/আর বি